ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৬/২০২৩ ৭:১০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে। তবে এতে খেপেছেন অন্যান্য মুসলিম দেশের সমর্থকেরা। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সিএনএন ইন্দোনেশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে শুধু বাংলাদেশকে ঈদুল আজহার বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছে আর্জেন্টিনা। যদিও কোরবানির অনুষ্ঠান বিশ্বের সব মুসলিম দেশেই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতি শুভেচ্ছা বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল এক টুইটে লিখে, ‘বাংলাদেশে আমাদের প্রিয় সব বন্ধুকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই!

‘এই উৎসবে প্রিয়জনের সঙ্গে ভাগ করা অবিস্মরণীয় মুহূর্তগুলোতে পূর্ণ হোক ভালোবাসা, শান্তি।’

বলা বাহুল্য, এই শুভেচ্ছা বার্তার টুইটে আর্জেন্টিনা দলের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন অসংখ্য বাংলাদেশি। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আর্জেন্টিনা দলকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।

তবে বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য মুসলিম দেশের সমর্থকদের ক্ষেত্রে। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোয় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ঈদুল আজহা সব মুসলিম দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। ভুলে যাবেন না আপনারা একটি মুসলিম দেশ থেকেই বিশ্বকাপ জয় করেছেন।’

আরেকজন লিখেছেন, ‘ঈদ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব মুসলিমের। কাতারেরও!’

জর্ডানের একজন লিখেছেন, ‘কেন বাংলাদেশকে শুধু শুভেচ্ছা জানাচ্ছেন? কেন আমরা শুভেচ্ছা পেলাম না?’

এক ইন্দোনেশিয়ান লিখেছেন, ‘শুধু বাংলাদেশ! এটা কেমন হলো—ভাই মেসি?’

একজন অবশ্য একপেশে শুভেচ্ছার জন্য বাংলাদেশি অর্থ লেনদেন অ্যাপ বিকাশকে দায়ী করেছেন। কারণ, শুভেচ্ছা বার্তার ওই পোস্ট কার্ডের এক কোনায় বিকাশের লোগো দেখা যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশকে আলাদাভাবে মেসিদের বিশেষ শুভেচ্ছা জানানোর কারণটি সবাই জানে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকেরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন।

এ ছাড়া চলতি মাসেই বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের একটি ফিফা ম্যাচ-ডে খেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশে উপযুক্ত স্টেডিয়াম না থাকায় এই পরিকল্পনা বাতিল করা হয়।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer