প্রকাশিত: ০৬/০৫/২০১৯ ১২:৪০ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ উপজেলা পরিষদ জামে মসজিদে পবিত্র রমজান ১ মাস ব্যাপী বিশুদ্ধ কুরআন তেলাওয়াৎ শিক্ষার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান কাজল। ৩ মে বাদে জুমা তিনি এ ঘোষণা দেন। ইউএনও’র এ ঘোষণাকে মুসল্লীসহ সর্বমহল সাধুবাদ জানিয়েছেন।

এসময় তিনি বলেন, ‘আমরা নামাজ পড়লেও অনেকেরই সুরা-ক্বেরাত শুদ্ধ নেই। ক্ষমা করার মালিক মহান আল্লাহু তায়ালা। কিন্ত চেষ্টা না করে অশুদ্ধ পড়তে থাকলে আমরা রেহাই পাবনা। সহীহ-শুদ্ধভাবে কুরআন শিখতে লজ্জার কিছুই নেই। পবিত্র কুরআন শুদ্ধভাবে তেলাওয়াৎ বিশেষতঃ নামাজের সুরা-ক্বেরাত শুদ্ধ উচ্চারণে শিখতে আমি ব্যক্তিগত তরফ থেকে উদ্যোগ নিয়েছি। রমজান কুরআনের মাস। তাই পবিত্র রমজান ১ মাস প্রতি দিন আছরের নামাজের পরে ১ ঘন্টা মসজিদেই বিভিন্ন গ্রæপ করে এ শিক্ষা চলবে। এ জন্য যা যা দরকার পরামর্শক্রমে করে যাব-ইনশাআল্লাহ। সম্পুর্ণ ফ্রি চলবে এ কার্যক্রম। নিয়মিত বা অনিয়মিত আগ্রহী মুসল্লীগণ এতে অংশ নিতে পারবেন। আমি নিজেও অংশ নেব’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...