প্রকাশিত: ১১/০৯/২০১৮ ৮:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮ হাজার ইয়াবাসহ সলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটককৃত সলিমা বেগম কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী।

চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হোটেল তাজমহলের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৪৮৪৭) একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় সলিমা বেগমকে লইট্যা শুটকি ও চিংড়ি শুটকির মাঝখানে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মূল্য ৮৪ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer