প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ১০:৪৮ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৯ পিএম

নিউজ ডেস্ক::
বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিশু অধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, একটি শিশুও যেন আঘাত কিংবা ক্ষতির সম্মুখীন না হয়।

শিশুরা যখন সড়কে, যানবাহনে শৃঙ্খলা আনতে ৯ দফা দাবি উত্থাপন করেছে, তখন সরকারের এই দাবিগুলো মেনে নেওয়া ‘উচিত’ বলে মনে করে দাতব্য সংস্থাটি।

সরকারের সব ধরনের কার্যক্রমে শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করতেও সেভ দ্য চিলড্রেন অনুরোধ করেছে।

সংগঠনটি শিশুদের প্রাপ্য মর্যাদা ও সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর মনোভাব উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতেও সরকারকে অনুরোধ জানিয়েছে।

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

মিরপুর-১৪ নম্বর সেকশনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে লাঠি হাতে একদল যুবককেও দেখা যায়।

সেভ দ্য চিলড্রেনের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সনদ (ইউএনসিআরসি) অনুযায়ী, শিশুদের অবশ্যই অধিকার রয়েছে, যেসব বিষয় তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, তাতে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশের এবং সেই মত গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়ার।

সংগঠনটি জানিয়েছে, শোকাহত ও আবেগতাড়িত হয়ে শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসেছে প্রতিবাদ জানাতে। তবে এই আন্দোলন তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এক্ষেত্রে সরকারের দায়িত্ব হল- তাদের সহিংসতা থেকে রক্ষা করার, যতক্ষণ তারা অধিকার আদায়ের দাবিতে লড়ছে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer