প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৮:০৩ এএম

salaডেস্ক রিপোর্ট::

অনুপ্রবেশ মামলায় বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে চুড়ান্ত জিজ্ঞসাবাদ করেছেন ভারতের শিলংয়ের আদালত।

সোমবার শিলং জেলা ও দায়রা জজ আদালতে তাকে চূড়ান্ত জিজ্ঞাসাবাদের জন্য হাজির করা হয়।

অনুপ্রবেশের মামলায় এরইমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১ জন। এবার তাকে চূড়ান্তভাবে অপরাধ স্বীকার বা অস্বীকারের জন্য আদালতে ডাকা হয়েছে।

তার আগে সর্বশেষ ১০ জুন শিলং জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি।

গত বছর বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মধ্যে ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমদ। ওই ঘটনার ২ মাস ২ দিন পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক এলাকায় ‘উদ্দেশ্যহীন ঘুরাফেরা’ অবস্থায় উদ্ধার হন তিনি।

27-05-15-Shillong-R-Salahuddin-Ahmed-produced-in-court-1

সালাহউদ্দিন আহমদকে শিলংয়ের আদালতে নেয়া হচ্ছে। (ফাইল ছবি)

অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ভারতীয় ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’ এ দায়ের করা মামলার পর চার্জশিটও দেয়া হয়েছে। যদিও পরে শিলংয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি।

তবে আদালতের দেওয়া শর্ত ছিল- সালাহ উদ্দিনকে শিলং অবস্থান করে প্রতি সপ্তাহে সেখানকার পুলিশ সুপার কার্যালয়ে হাজিরা দিতে হবে। সেখানকার নামি আইনজীবী এস পি মোহান্ত সালাহ উদ্দিনের মামলার আইনগত দিকগুলো দেখভাল করছেন।

সালাহ উদ্দিন কিভাবে ভারতে গেলেন তার রহস্য এখনো উন্মোচিত হয়নি।

সুত্রঃ আমাদের সময়

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer