প্রকাশিত: ২৫/০৩/২০২১ ৮:৫৬ পিএম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা খুলছে আগামী ২৩ মে থেকে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে অতি সম্প্রতি চলমান করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এরফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ‌্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ‌্যে এই সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ মে থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...