প্রকাশিত: ০১/০৮/২০১৮ ১১:৫৩ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সেতু ভবনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন: পরবর্তী সংসদ অধিবেশনে সড়ক পরিবহন অাইন পাশ হলে সড়কে বিশৃঙ্খলা দূর করা হবে। অাগামী সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে সড়ক পরিবহন অাইন উত্থাপন করা হবে।

ওবায়দুল কাদের জানান: চলমান বিক্ষোভের চতুর্থ দিনে ভাঙচুর ভীতির কারণে বাস মালিকেরা রাস্তায় গাড়ি নামায়নি। এ সময় অান্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অাহ্বান জানান তিনি।

বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর কলাবাগান, তাঁতীবাজার, উত্তরা, ঢাকা কলেজ এলাকায় বিক্ষোভ এবং ভাঙচুর করা হয়েছে।

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের বাসটি মিরপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা দেয়।

ওই সময় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬) নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের ওই বাস দুই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...