প্রকাশিত: ০৯/০৭/২০২০ ২:৪৪ পিএম

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘সঠিক নয়’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেওয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেওয়া হলেও সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ খুলবে না বলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।

এ ছাড়া বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer