প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

নিউজ ডেস্ক::
এক কলেজ শিক্ষককে ইয়াবা দিয়ে আটক চেষ্টার অভিযোগে কোতোয়ালি মডেল থানার এসআই এস এম শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ মোহাম্মদ আবু সরোয়ার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, গত ১৩ জুন সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লবের পকেটে ‘ইয়াবা ট্যাবলেট দিয়ে’ আটকের চেষ্টা করেন এসআই শামীম।

ওই সময় কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম বিপ্লব কর্মস্থল থেকে হৈবতপুর ইউনিয়নের মুরাদগড়ে বাড়িতে ফিরছিলেন।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পৌঁছালে পুলিশ তার গতিরোধ করে।

এ সময় পুলিশের এক সোর্স শিক্ষকের পকেটে ইয়াবা ট্যাবলেট দেয়ার চেষ্টা করে। এসআই শামীম আক্তারও তাকে ‘ইয়াবা’ আছে বলে আটকের চেষ্টা করেন।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়। ফলে পরিস্থিতি খারাপ বুঝে এসআই শামীম আক্তার কলেজ শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হন।

ওই ঘটনায় বৃহস্পতিবার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer