ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২২ ৮:০৯ এএম

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মুহাম্মদ শাহীন ইমরান (১৫৯৭৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ৫৩৬ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন ডিসি মুহাম্মদ শাহীন ইমরান সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।

কক্সবাজারের নতুন ডিসি পদে পদায়ন হওয়া মুহাম্মদ শাহীন ইমরান বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। মুহাম্মদ শাহীন ইমরান হবেন কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক।

প্রসঙ্গত, কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো: মামুনুর রশীদ (১৫০৫৩) গত ২ নভেম্বর সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন।যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামনুর রশীদ ২১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২৩ তম জেলা প্রশাসক হিসাবে ২০২১ সালের ৬ জানুয়ারী কক্সবাজারে যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাটের জেলা প্রশাসক ছিলেন।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...