প্রকাশিত: ১৭/১০/২০১৭ ৭:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৯ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

শাহপরীরদ্বীপে ৬৫ জনের রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় আরও ২ জন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ২ জন রোহিঙ্গা নারীর লাশ ভেসে আসে। আগের দিন ১৬ অক্টোবর সোমবারের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে সর্বশেষ নৌকা ডুবির ঘটনায় উদ্ধারকৃত লাশের মধ্যে ৮ জন নারী, ৫ জন শিশু এবং একজন পুরুষ বলে জানা গেছে। শাহপরীরদ্বীপে নৌকা ডুবির ঘটনায় ১৭ অক্টোবর মঙ্গলবার আরও ২ জন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইন উদ্দিন খান। উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুর লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই ছোট-বড় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৮৫ জনের লাশ উদ্ধার করা হল। তাদের মধ্যে ১৮৪ জনই রোহিঙ্গা। অন্য ১জন বাংলাদেশি নৌকার মাঝি।

উল্লেখ্য, টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া ভরা খালের ভাঙ্গার মুখ এলাকায় সোমবার ১৬ অক্টোবর ভোররাত ৪টার দিকে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছিল। রবিবার দিবাগত রাত ১২টার দিকে মিয়ানমারের মংডুর শহরের দংখালী গ্রাম থেকে নৌকাটি ছেড়ে আসে। ওই নৌকায় ৩৫ জন শিশু এবং ৩০ জন বয়স্ক নারী-পুরুষসহ মোট ৬৫ জন রোহিঙ্গা ছিল। নৌকাডুবির পর ৭ জন শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মতে এখনও ৩১ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু নিখোঁজ রয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...