ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৩ ৫:৪৬ পিএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫৬৫ পিস ইয়াবাসহ জাহিদ হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। আটক জাহিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার আব্দুল গফুর মিয়ার ছেলে।

শুক্রবার (২৬ মে) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, শুক্রবার সকালে জাহিদ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাঘুরি করছিল। এপিবিএনের গোয়েন্দা সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে তার দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে বিমানবন্দরের এপিবিএন অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ ইয়াবা বহনের কথা স্বীকার করে এবং নিজেই পকেট থেকে ৩৫৬৫ ইয়াবা বের করে দেন।

তিনি আরও বলেন, ২ সপ্তাহের মধ্যে এ নিয়ে ৩ জনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...