প্রকাশিত: ০১/০৯/২০১৯ ৫:১৩ পিএম , আপডেট: ০১/০৯/২০১৯ ৫:১৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ উপজেলার শালবন, জাদিমুরা ও নায়পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ত্রান ও সব ধরনের সেবা কার্যক্রম ২৩ আগস্ট থেকে দীর্ঘ ৯ দিন বন্ধ থাকার পর রোববার ১ সেপ্টেম্বর থেকে এনজিও এবং অন্যান্যদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বিষয়টি ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন (উপ সচিব) নিশ্চিত করেছেন। গত ২২ আগস্ট যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের পর ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মূলত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ছিলো। এ ঘটনার পর রোহিঙ্গা শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠী মুখোমুখি অবস্থান নিয়েছিলো। মারমুখী হয়ে উঠেছিলো উভয় পক্ষ। এনিয়ে সাধারণ লোকজন চরম আতংকের মধ্যে ছিলো। যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের প্রধান আসামি নুর মোহাম্মদ বাহিনীর প্রধান নুর মোহাম্মদ রোববার ভোরে, একই মামলার আরো ২ জন আসামী ২৪ আগস্ট কথিত বন্ধুক যুদ্ধে নিহত হয়। এছাড়া গত ২৯ আগস্ট কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে একটি উচ্চ পদস্থ প্রতিনিধিদল ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে সেখানে আরো ৩ টি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন। তখন থেকে উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করে। গত ২৮ আগস্ট থেকে কিছু কিছু সেবা কার্যক্রম শুরু হলেও তাছিল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন আরো জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক ও আতংক কেটে গেছে। এনজিও গুলোও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে। ক্যাম্প গুলোতে কোন ধরনের আর প্রতিবন্ধকতা নেই।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer