নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯/১১/২০২৩ ৯:১৯ এএম

শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ি থেকে বাইকটি নিয়ে যায় চোরের দল।

সাংবাদিক আজিজ রাসেল জানান, বাইকটি প্রতিদিন বাড়ির আঙিনায় তালাবদ্ধ করে রাখি। মাঝেমধ্যে মামা ফয়সালের বাড়িতেও পার্কিং করে রাখা হয়। সেখানে নিয়মিত ৪—৫টি বাইক থাকে। গত দুইদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় বাইকটি ওইস্থানে রাখা হয়েছিল। শহরের তারাবনিয়ার ছড়াস্থ হোসাইন মটরস শো—রুম থেকে বাইকটি ২০২১ সালের ১৩ ডিসেম্বর কেনা হয়। যার ব্র্যান্ড ও মডেল হোন্ডা লিভো ডিস্ক। এবং কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।’

ছাত্রলীগ নেতা আসিফ উল করিম বলেন, ‘আমার বড় ভাই আবদুল্লাহ ফয়সালের বাড়িতে নিয়মিত অনেক গাড়ি থাকে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বাড়ি ও আশপাশে নজরদারি করা হয়। চোরের দল কয়েকটি লক ভেঙ্গে আমার ভাইয়ের সিএক্স মডেলের বাইকও চুরি করার চেষ্টা করে। পরে সফল না হয়ে আজিজ রাসেল ভাইয়ের গাড়িটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরের দলকে সনাক্তের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়রা জানান, ‘আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের অন্যতম হোতা সিকদার মহল এলাকার শিহাব, পূর্ব টেকপাড়া রাব্বি ও পাহাড়তলী এলাকার মাঈন। তাঁদের সিন্ডিকেটের সদস্যরাই বাইকটি চুরি করতে পারে। বাইক চুরির এক সপ্তাহ ধরে শিহাব ও তাঁর দলবলকে টেকপাড়া এলাকায় বাইক নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শহর বা চকরিয়া ও মহেশখালীতে বাইকটি নিয়ে যাওয়া হয়েছে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে চোরের দলকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...