প্রকাশিত: ১০/০৪/২০১৮ ৩:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২১ এএম

ডেস্ক নিউজ : কুমিল্লার পৃথক স্থান থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ রাজিয়া সুলতানা (২৮) নামে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে জেলার আদর্শ সদর উপজেলার টিক্কাচর ও তেলিকোনা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিয়া সুলতানা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার টিক্কাচর এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় রাজিয়া নামে এক নারীকে তল্লাশী করে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই নারীকে থানায় নেয়ার পর মহিলা কনস্টেবলের মাধ্যমে দেহ তল্লাশী করে বডিফিটিং অবস্থায় ২৪ বোতল ফেনসিডিলসহ আরও ৭৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer