প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৮:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০১ পিএম

টেকনাফ সংবাদদাতা:

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে শালার হাতে চুরিকাঘাতে দোলা ভাই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শ্যালক পলাতক থাকায় জনমনে ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২৯জুলাই ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের সি-ব্লকের এমআরসি (৬৯৩৯২) ৮২৩নং শেডের পাশে বর্ধিত অংশের বাসিন্দা মৃত মোহাম্মদ শফির পুত্র মোহাম্মদ রশিদ (৪২) পারিবারিক কলহের জেরধরে স্ত্রী ফাতেমা খাতুন (৩৫)কে মারার জন্য ক্যাম্পের বাহিরে বর্ধিতাংশে শালা হাবিবুর রহমানের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এই খবর পেয়ে স্ত্রী ফাতেমা কৌশলে বাড়িতে ফিরে আসে। এরপর রশিদ আর ফিরে আসেনি। ভোররাত ৪টারদিকে সে ফিরে না আসায় স্ত্রী খুঁজতে বের হলে বাড়ির কিছুদূরে চুরিকাঘাতে মোহাম্মদ রশিদের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে কান্নাকাটি করে হৈ চৈ শুরু হলে লোকজন জড়ো হয়ে রক্তাক্ত দেহটি উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জসিম উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্ত্রী ফাতেমাকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য ছেলে হারুন অর রশিদকে থানায় নেওয়া হয়েছে। অপর একটি সুত্র দাবী করছে সম্প্রতি এই ক্যাম্পে ইয়াবা সেবন প্রাদূর্ভাব আকারে ছড়িয়ে পড়েছে। ইয়াবা সেবন সংক্রান্ত বিষয় নিয়ে নিহত রশিদ খুন হয় বলে মন্তব্য করতে শুনা গেছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ মোঃ আশরাফুজ্জামান বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...