উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২৪ ৯:৩৮ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রাশেদ গাজী (২৭)। শনিবার (২১ ডিসেম্বর) রাতে সমুদ্র সৈকত থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান।

তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়। তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি রহিমানগর বাজারের স্টিল ব্যবসায়ী।

নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান বলেন, আমরা ১১ বন্ধু ছয় মোটরসাইকেল যোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বান্দরবন ও শুক্রবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রাত্রীযাপন করে পরদিন শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেই। রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছলে সে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।

আজ রবিবার সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে এলে বন্ধুবান্ধবসহ নিকট আত্মীয়-স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্বা স্ত্রী ও বাবা-মা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...