প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ৭:১৩ এএম

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আলমগীর মজুমদার জানিয়েছেন।

নিলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামী ৮ মে, সোমবার বাদ যোহর রাজধানীর ইব্রাহিমপুরে, দ্বিতীয় জানাজা হবে বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে এবং বনানীতে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে।

শেখ শওকত হোসেন নিলুর ব্যক্তিগত সচিব আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে একসময় জোট থেকে তাকে বাদ দেয়া হয়।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...