প্রকাশিত: ০৫/০৫/২০২১ ৪:১৮ পিএম , আপডেট: ০৫/০৫/২০২১ ৪:২০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৫ মে, বুধবার সকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারী কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের  কুতুপালং গ্রামের  বজেন্দ্র বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (৪০)।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...