ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১২/২০২৪ ৭:২৭ পিএম , আপডেট: ২৯/১২/২০২৪ ৭:২৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে অপহৃত ৭ বছরের এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টায় লোহাগাড়া থেকে অপহরণ করা শিশুকে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় রিদোয়ান (১৮) নামের একজনকে আটক আটক করা হয়েছে। আটককৃত রিদুয়ান কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার আহমদ হোসেনের পুত্র।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, শিশুটির পিতা দেলোয়ার হোসেন কৃষি কাজের জন্য গত ৮ দিন আগে মো. রিদোয়ান নামের একটি ছেলেকে বাড়িতে রাখেন। শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে বাদীর ছেলে সাঈদ হোসেন (৭) কে নিয়ে বাড়ির পাশের দোকানে চা খাবে বলে নিয়ে যায়। পরে বাড়িতে খোঁজাখুঁজি শুরু হলে এলাকার মানুষ জানায় সিএনজি নিয়ে তার ছেলেকে রিদোয়ানসহ কয়েকজনের সাথে যেতে দেখা গেছে।

এরপর থেকে রিদোয়ানের মোবাইল বন্ধ পাওয়া গেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি এজেহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মোবাইল নাম্বার ট্রেকিং করে জানা যায় তাঁরা কক্সবাজার অবস্থান করছে তাৎক্ষনিক ভাবে দেরি না করে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম কক্সবাজার রওনা দেয়।

এরপর কক্সবাজার সদর থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের লিংকরোড থেকে শিশু সাঈদ হোসেনকে উদ্ধার করা হয় এবং আসামি মো. রিদোয়ানকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে রাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...