ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০১/২০২৫ ৭:৪৬ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ একটি এক্স-নোহা গাড়ি তল্লালি চালিয়ে ৩২ হাজার ইয়াবাসহ দুই আসামিকে আটক করেছে।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা এক্স-নোহা গাড়ি রাত ৩টা ৪৫ মিনিটে লোহাগাড়া থানার সামনে পৌঁছালে আমরা গতিরোধ করার চেষ্টাকালে গাড়ি থেকে নেমে ৪ জন আসামি পালাতে চেষ্টা করে সেখান থেকে দুজনকে আমরা আটক করি বাকি দুজন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৩২ হাজার ইয়াবা উদ্ধার করি।

আটককৃত ইয়াবার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা, সঙ্গে একটি এক্স-নোহা গাড়ি আটক করা হয়।

আটককৃত এবং পালিয়ে যাওয়া সকল আসামিরা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৬ জানুয়ারি সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...