প্রকাশিত: ০৭/০৮/২০১৯ ৮:৪৩ এএম

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, ‘সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি।’
লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সেদিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

ঝালকাঠি মিনি পার্ক, ডিসি পার্ক, গাবখান সেতু, ইকো পার্ক ও চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করে পুলিশ সুপার। তরুণ-তরুণীদের কাছ থেকে অভিভাবকের ফোন নম্বর নিয়ে আটকের বিষয়টি জানান তিনি।

তাদের সদর থানায় নেয়া হলে অভিভাবকরা গিয়ে সন্ধ্যার পর বাসার বাইরে রাখবে না এমন স্বীকারোক্তিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখী করতে পুলিশ সুপার এ বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, ডিবির ওসি ইকবাল বাহার খান অংশ নেন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer