ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১০:০৫ এএম

বান্দরবানের লামায় সড়ক দস্যুতা মামলায় ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা, পাশের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি ও উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. খাইরুল আমিন (২১), শামুকছড়া এলাকার বাসিন্দা দ্বীন মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম মানিক (২২) ও মেম্বার পাড়ার বাসিন্দা মো. ফজলু রেনু মিয়ার ছেলে মো. সালা উদ্দিন (২৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি এলাকার বাসিন্দা মাহামুন নবীর ছেলে মো. দিদার (২৫), উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে আবুল শরীফ (২২) ও সোনার পাড়ার বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫)। এ সময় তাদের কাছ থেকে লুটের তিনটি মোটর সাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সড়কে দস্যুতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer