প্রকাশিত: ০৪/০৭/২০২০ ১০:২৩ এএম

দীর্ঘ দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে মারা গেলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর মা উম্মে হাবিবা (৭১)।

শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯ টার দিকে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে স্ট্রোক করলে গত ২৬ জুন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় গত ৩০ জুন তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর পিতা মাহমুদুল হক ওসমানীর মৃত্যুর পর থেকে তার মা কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনায় (চেয়ারম্যান বাড়ি) বসবাস করে আসছিলেন।

গত ২৩ জুন এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা আক্রান্ত হন।

তাদের চিন্তায় মা উম্মে হাবিবা স্ট্রোক করেন বলে ধারণা সবার।

এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীসহ পরিবারের ৩ সদস্য উখিয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন। বর্তমানে তাদের অবস্থা উন্নতির পথে। এই সময়ে না ফেরার দেশে পাড়ি জমালেন পরিবারের একমাত্র ছায়া মা উম্মে হাবিবা।

উম্মে হাবিবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে উখিয়া নিউজ ডটকম পরিবার।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...