প্রকাশিত: ১৬/০৩/২০২১ ৪:৫২ পিএম
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
দেশে ক্রমেই করোনায় সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেছেন, ‘কঠোর লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই, তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং ঢাকার কোভিড-১৯ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে যেখানে আছেন। সেখানেই চিকিৎসা নিন। বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানার নির্দেশনা হয়েছে।’

গত বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে দেশে করোনায় সংক্রমণ নিম্নমুখী দেখা যায়। গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল, একপর্যায়ে তা তিন শতাংশেরও নিচে নেমে আসে। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে।

১০ মার্চ থেকে সোমবার (১৫ মার্চ) পর্যন্ত টানা ছয় দিন করোনায় আক্রান্ত হিসেবে দৈনিক হাজারের বেশি শনাক্ত হয়েছেন। ১০ জানুয়ারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮ জন। ১১ মার্চ এক হাজার ৫১; ১২ মার্চ এক হাজার ৬৬; ১৩ মার্চ এক হাজার ১৪; ১৪ মার্চ এক হাজার ১৫৯ এবং সোমবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭৩ জন।

এর আগে, রোববার (১৪ মার্চ) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন রোগে আক্রান্তরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু, এখন আমরা দেখছি, তরুণ ও সুস্থরা আক্রান্ত হচ্ছেন।’

স্বাস্থ্যের ডিজি সেদিন আরও জানিয়েছিলেন, গত দুই মাসে কোভিড-১৯ রোগীদের জন্য তিনি আইসিইউ বেডের কোনো অনুরোধ পাননি। কিন্তু, গত কয়েকদিনে হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতির অভিযোগে তিনি অসংখ্য কল পেয়েছেন।

তিনি বলেন, ‘প্রস্তুত থাকতে হবে… যেসব আইসিইউ বেড আছে সেগুলো কোভিড-১৯ রোগীদের জন্য আপনার প্রস্তুত রাখুন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer