প্রকাশিত: ১১/০৬/২০২০ ৬:২৪ এএম

১০ জুন উখিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে সকাল থেকে উখিয়ার ব্যস্ততম বাজার কোর্টবাজার এবং বালুখালী, থাইংখালী বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের টহল অব্যাহত রয়েছে।

সকাল থেকে উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার মরজু, উখিয়া থানা পুলিশের চৌকস কর্মকর্তা এএসআই মোঃ শামীম ভূঁইয়া সহ তাঁর টিম বিকেল পর্যন্ত কোর্টবাজারে অবস্থান করে জনগণকে সচেতন করেন। যারা অযথা ঘুরাফেরা করছে তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করেন।

বিকেলের দিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান সহ থানা পুলিশ বালুখালী, থাইংখালী বাজার পরিদর্শন করে এবং মাইকিং করে সবাইকে লকডাউন যথাযথ পালন করার অনুরোধ করেন।

মর্জিনা আক্তার মরজু(ওসি) বলেন, জনগণ যদি সরকারের নির্দেশ সঠিকভাবে পালন না করে তাহলে আমাদের দেশের পরিস্থিতি আরও ভয়াবহের দিকে চলে যাবে। পুলিশের সাথে লুকোচুরি খেলা না করে নিজ উদ্যোগে লকডাউন পালনে সবাইকে চেষ্টা করতে হবে।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...