উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য
কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

শনিবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে সরুপাই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, সদর উপজেলার সরুপাই এলাকায় প্যান্ডেল করে বৌভাতের অনুষ্ঠানে ১২০ জন লোকের আয়োজন করা হয়। দুপুরের পর থেকে অতিথিরা এসে খাবার খাচ্ছে। এমন খবর জানার পর ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। লকডাউন চলাকালিন সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর উজ্জ্বলকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রান্না করা খাবার জব্দ করে সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি।
পাঠকের মতামত