প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ২:৩৪ পিএম

চট্টগ্রাম – চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ৩,৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে র‌্যাব এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হল-মোঃ ইউসুফ (৩৭), মোঃ জসিম গাজী (৩০), মোঃ কবির শিকদার (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান এখবর নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বড়পোল মোড় সংলগ্ন এক্সেস রোড এর দক্ষিণ পার্শ্বে বি-বাড়ীয়া মেট্রেস নামক লেপ তোষক তৈরির দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে ৩,৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকচক্রের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং পরবর্তীতে উক্ত ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী/মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃতদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...