প্রকাশিত: ০৯/০৬/২০২১ ১:৫৭ পিএম

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ নগদ টাকাসহ নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে টেকনাফের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুরুল আলম ওই এলাকার মৃত নজির আহাম্মেদের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রাতে গোপন সূত্রে র‌্যাব জানতে পারে দক্ষিণ ডেইল পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে নুরুল আলমকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথীমক জিজ্ঞাসাবাদে নুরুল আলম স্বীকার করে সে দীর্ঘদিন যাবত টেকানাফের সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্বর্ণের ব্যবসাসহ মাদক্দ্রব্য ইয়াবা ট্যাবলেন সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer