প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ৫:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের র‌্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্রাকসহ উখিয়ার ইব্রাহীম ড্রাইভার ও টেকনাফের শহিদুল আমিন হেলপারকে আটক করেছে।
জানা যায়, গত ১২ জুলাই রাত পৌনে ৯টারদিকে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্প টেকনাফ হইতে ট্রাকযোগে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকোষ অভিযানিক দল রামু উপজেলার পূর্ব নোনাছড়ি রাবার বাগান রেষ্ট হাউজ মোড়ে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করা হয়। কিছুক্ষণ পর টেকনাফ হইতে কক্সবাজারগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৫৪৩৩) থামানো হলে চালক-হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া উপজেলার পালংখালী গয়ালমারার ছিদ্দিক আহমদের পুত্র ও চালক মোঃ ইব্রাহীম (২৫) ও হেলপার টেকনাফ উপজেলার হ্নীলা মোচনী পাড়ার সিকান্দরের পুত্র ও হেলপার মোঃ শহিদুল আমিন (২১) কে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ২হাজার পিস ও ট্রাকের কেবিনে অভিনব কায়দায় লুকানো ৫ হাজার ৪শ পিস ইয়াবা বড়িসহ ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, ট্রাক ও ধৃত আসামীদ্বয়কে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer