প্রকাশিত: ০৪/০২/২০২০ ৯:১৫ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ প্রকাশ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer