প্রকাশিত: ২০/০৭/২০১৮ ৮:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম মহানগরের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। ওই সময় গোলাগুলিতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছে বলে দাবি র‌্যাবের।ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, ৮৫ কেজি গাঁজা, একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে র‌্যাবের টহল দল। ওই সময় মাইক্রোটি র‌্যাবের টহল দলের ধাওয়া খেয়ে টাইগার পাসের বাটালী হিলের পাহাড়ি এলাকা লালখান বাজার মতিঝর্ণায় চলে যায়। র‌্যাব সেখানে দ্রুত অবস্থান নিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে।

এ সময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ ২ জন পড়ে আছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব ৮৫ কেজি গাঁজা, একটি অস্ত্র, ৫ রাউজ কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান। তবে নিহতদের বন্দুকযুদ্ধে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer