প্রকাশিত: ১৮/০৩/২০১৭ ১০:৫২ এএম

নিউজ ডেস্ক::
আবারও র‌্যাবের ওপর হামলার চেষ্টা হয়েছে। এবার খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে অজ্ঞাত এক দুর্বৃত্ত হামলার চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা তাকে প্রতিহত করেছে।মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই দুর্বৃত্তরা গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছে। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের আশেপাশের এলাকা সিল করে দিয়েছে। ঘটনাস্থলে মিডিয়াকে ব্রিফ করবে র‌্যাব।

শুক্রবার দুপুরে আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার পর এ ঘটনা ঘটলো।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer