প্রকাশিত: ২৪/১২/২০২০ ৫:১৯ পিএম

টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পর তার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক পাওয়ার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় র‌্যাবের তদন্ত কর্মকর্তার দেয়া চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) মো. দেলোয়ার হোসেনের আদালতে চলা শুনানীতে রামু থানার উপ-পরিদর্শক মামলার বাদী শফিকুল ইসলাম এ নারাজি দেন। পরবর্তীতে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে যেকোন দিন আদেশের দিন ধায্য করেছেন। একই সঙ্গে শিপ্রার অস্থায়ী জামিন স্থায়ী করে আদেশের দিন পর্যন্ত করা হয়েছে।

শিপ্রার আইনজীবি অনুপ বড়ুয়া তপু বলেন, আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করার পর তার বিরুদ্ধে নারাজি দেন পুলিশের মামলার বাদী এসআই শফিকুল ইসলাম। পরবর্তীতে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত যেকোনদিন আদেশ দেয়ার জন্য রেখেছেন।

আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবণাথ বলেন, সন্তুষ্টির কিছু নেয়। সিনহা ফিরে আসবে না আর। যে বাস্তবতা সেটা তদন্ত বেরিয়ে এসেছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রমাণিত হচ্ছে।

গেল ২১ ডিসেম্বর পুলিশের দায়ের করা মাদক মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা মিলেনী বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে র‌্যাবের তদন্ত কর্মকর্তা এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।

চলতি বছরের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থনায় দুটি মামলা করে পুলিশ, যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়। আর নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেপ্তার করার সময় মাদক পাওয়া যায় বলে অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করে পুলিশ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...