উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২২ ২:৪৫ পিএম
রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলব র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।’

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন এম খুরশীদ হোসেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্রুতই র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। র‌্যাবকে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সে সব বিষয়ের জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।’

নিষেধাজ্ঞা দেওয়া আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে র‌্যাব ডিজি বলেন, ‘আপনি বললেন এতোগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা সরকার কিংবা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে করেছি, না কি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলব, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবিলা করব।’

সংস্কারের জন্য মার্কিন কর্তৃপক্ষ আদৌ কোনো লিখিত প্রস্তাব দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘না আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।’

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...