প্রকাশিত: ২৪/০৬/২০১৮ ১১:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আগামী ৩০ জুন ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইদিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমেরও ঢাকায় আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা থেকে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। অপরদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকেই অ্যান্তোনিও গুতেরেস এর সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’হিসেবে অভিহিত করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer