প্রকাশিত: ২৮/০৮/২০১৯ ৪:৫৬ পিএম , আপডেট: ২৯/০৮/২০১৯ ১০:৪৯ এএম

গত ২৫ আগষ্ট দুই বছর পূর্তি উপলক্ষ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যান্তরে অনুষ্টিত রোহিঙ্গাদের মহা সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনার শেষ নেই। সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন পাঁচ দফা দাবিতে সমাবেশের খবর জানতো না সরকার। স্থানীয়দের মাঝেও স্বাধীন দেশে রোহিঙ্গাদদের বিশাল সমাবেশ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তবে রোহিঙ্গা নেতারা বলছেন প্রশাসনকে জানিয়েই সমাবেশ করেছেন তারা। এতকিছু যখন চলছে তার মাঝেই মহা সমাবেশে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিব উল্লাহর ঠিক পাশে বসে আলোচনার চলে এসেছেন উখিয়ার সিকদার গ্রামের প্রভাষক মাসুদ ভূঁইয়া। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিব উল্লাহর পাশে কেন মাসুদ ভূঁইয়া? কি সেই রহস্য। এ প্রশ্ন জেগেছে এলাকাবাসীর মাঝে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উখিয়া ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদ ভূঁইয়া বলেন, আমাকে তারা উখিয়া মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক হিসেবে তাদের মহা সমাবেশে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের প্রেক্ষিতে আমি যোগ দিয়েছিলেম এবং রোহিঙ্গারা শীর্ষ নেতা মহিব উল্লাহর পাশে বসেছিলাম। অন্য কোন রহস্য নেই।
সুত্র, কক্সবিডি নিউজ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...