প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪০ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মানবাধিকার সংস্থা- রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সফররত প্রেসিডেন্ট কেরি কেনেডি সৌজন্য সাক্ষাতে গেলে এই আহ্বান জানান শেখ হাসিনা। এসময়, পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক অধিকার নিশ্চিত করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কেরি কেনেডি। পরে, একই স্থানে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহেরি। বৈঠকে, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন ইউএই রাষ্ট্রদূত। এসময়, মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়াতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...