প্রকাশিত: ০৯/১০/২০১৯ ৫:৩৮ পিএম

রোহিঙ্গা সংকট মোকাবিলায় খাদ্য, স্বাস্থ্যসেবা, পয়ঃনিষ্কাশন ও যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের কাউন্সেলিংয়ে সহযোগিতা আরও ৩০ মিলিয়ন পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির দাতাসংস্থা ইউকেএইডের মন্ত্রী ব্যারোনেস সাগ এ সহায়তার ঘোষণা দেন।

বুধবার (৯ অক্টোবর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ব্যারোনেস সাগ গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারে কর্মরত মানবিক সহায়তা প্রদানকারী কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে সংকটের মুখোমুখি হয়েছে তার পরিসর অনেক বড়। বাংলাদেশ সরকার ও জনগণ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে ইতোমধ্যে মানবতা ও উদারতা প্রদর্শন করেছে। যুক্তরাজ্য ক্রমাগতভাবে বাংলাদেশের পাশে থাকায় আমি গর্বিত।’

ব্যারোনেস বলেন, ‘বর্তমানে বাংলাদেশ প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়েছে। কক্সবাজারে রোহিঙ্গাদের খাদ্য, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, আবাসস্থল, জীবনরক্ষার্থে সাহায্য, শিক্ষা ও কাউন্সেলিং তথা জীবন গড়তে সহায়তা প্রদানে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের পাশে আছে। রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের ফলে অনেক বাংলাদেশি পরিবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই বিষয়ে যুক্তরাজ্য অবগত এবং আমরা তাদের সহায়তায়ও নিবেদিত।’

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য যেন রাখাইনে যথাযথ পরিবেশ নিশ্চিত হয় সেই বিষয়ে তিনি যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি একই ইস্যুতে ৮৭ মিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এর সঙ্গে ৩০ মিলিয়ন যুক্ত হবে। ২০১৭ সাল থেকে এই পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ২৫৬ মিলিয়ন পাউন্ড।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer