প্রকাশিত: ২৬/০৫/২০১৮ ৫:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ এএম
প্রিয়াঙ্কার সঙ্গে রোহিঙ্গা শিশুরা

উখিয়া নিউজ ডটকম : রোহিঙ্গা শিবিরে জন্মগ্রহণকারী শিশুরা জন্মসনদ পেলেও বাংলাদেশের নাগরিকত্ব পাবে না। শুধু শিশুদের সংখ্যা হিসাব রাখার প্রয়োজনে জন্মসনদ দেওয়া হচ্ছে। এই সনদের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের সরকার থেকে জন্মসনদ দেওয়া হচ্ছে। প্রতিটি রোহিঙ্গা শিশুই এ সনদ পাবে। বাংলাদেশি শিশুদেরও জন্মসনদ দেওয়া হয়ে থাকে। তবে রোহিঙ্গা শিশুদের জন্মসনদের সঙ্গে বাংলাদেশের শিশুদের জন্মসনদের একটি পার্থক্য রয়েছে। রোহিঙ্গা শিশুদের জন্মসনদের ওপর ‘মিয়ানমারের নাগরিক’ -এমন একটি সিল দেওয়া হয়ে থাকে। আর এই জন্মসনদের সঙ্গে  নাগরিকত্বের কোনো রকম সম্পর্ক নেই বলেও জানান তারা।

সূত্র জানায়, বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করলেই বাংলাদেশি নাগরিক বলে বিবেচিত হবে। তবে সেক্ষেত্রে শিশুটির মা অথবা বাবাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মা-বাবা বাংলাদেশের নাগরিক না হলে শিশুটি বাংলাদেশে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না। রোহিঙ্গা শিশুদের ক্ষেত্রেও এই আইনই প্রযোজ্য।

কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা শিশুদের নাগরিকত্বের বিষয়ে সরকার সতর্কতা বজায় রেখেছে। নাগরিকত্ব নিয়ে যেনো রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে সে কারণেই এই সতর্কতা। কেননা রোহিঙ্গা শিশুদের বাংলাদেশে নাগরিকত্ব দিলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া নাগরিকত্ব দেওয়ার এই সুযোগটি নিতে পারে মিয়ানমার। রোহিঙ্গা শিশুদের নাগরিকত্ব দেওয়া হলে হয়তো আর কোনোভাবেই তাদের ফিরিয়ে নিতে চাইবে না দেশটি।

রোহিঙ্গা শিশুদের নাগরিকত্বের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বাংলাদেশ সরকার মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আর বাংলাদেশে আসার পর যেসব শিশু ভূমিষ্ট হয়েছে, তারা মিয়ানমারের নাগরিক। এসব শিশু কোনোভাবেই বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হবে না। কেননা তাদের মা ও বাবা উভয়ই মিয়ানমারের নাগরিক।

সম্প্রতি ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে ১৬ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রতিদিন রোহিঙ্গা শিবিরে ৬০টি শিশু জন্মগ্রহণ করছে।

আর সেভ দ্য চিলড্রেন বলছে, চলতি বছর রোহিঙ্গা শিবিরে প্রতিদিন গড়ে কমপক্ষে ১৩০টি শিশু জন্মগ্রহণ করবে। সে হিসাবে চলতি বছর ৫০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নেবে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer