প্রকাশিত: ০৯/১২/২০১৯ ৫:৩২ পিএম

কয়েকদিন আগে এইচআরডাব্লিউ এক বিবৃতিতে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে হতাশা প্রকাশ করেছিলো। রোববার পাল্টা এক বিবৃতিতে বিষয়টি উড়িয়ে দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তারা বলছে, বাংলাদেশ সরকারের সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করছে। রিলিফওয়েব

উদাহরণ হিসেবে ইউনিসেফ বলেছে মাইমুনা ও আরতিকা নামের দুই বোনের কথা। তারা স্কুলে যাবার সুযোগ পাচ্ছে, যা তাদের জীবনে নাটকিয় পরিবর্তন এনেছে। কারণ এর আগে তারা স্কুলে যাবার সুযোগই পায়নি। সেখানে দিনের ৩টি গুরুত্বপূর্ণ ঘণ্টা তারা শ্রেণিকক্ষে কাটায়। তাদের শিক্ষক আবু হানিফ সরকার বলেন, ‘এই বাচ্চাগুলো অক্ষর পর্যন্ত চিনতো না। এখন তারা পড়তে ও লিখতে পারে। আগের চেয়ে ভালোভাবে নিজেদের প্রকাশও করতে পারে।’ বাংলাদেশের শিবিরগুলোতে রোহিঙ্গা শিশুদের বার্মিজ ও ইংরেজি শিক্ষা প্রদান করা হয়।

এই দুই শিশুর বড় ভাই মোহাম্মদ রফিক এই স্কুলটিতে শিক্ষকতা করেন। এই ৩ ভাইবোনই বলছে বাংলাদেশের অস্থায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের জীবন পাল্টে দিয়েছে। কারণ তারা যা কল্পনাও করেনি সে সুযোগ বাংলাদেশের মাটিতে পাচ্ছে। রফিক বলেছেন, তিনি স্বভূমে ফিরতে চান। তার স্বপ্ন নিজ গ্রামে ফিরে সেখানে একটি স্কুল স্থাপন করাব।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer