প্রকাশিত: ২৬/০৯/২০১৮ ৭:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা শিশুদের জন্য মিয়ানমারে বিনিয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ১১-তে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

নারী ও কন্যা শিশুদের শিক্ষায় বিনিয়োগসংক্রান্ত ‘ইনভেস্টমেন্ট ফর এডুকেশন অব উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক এ আলোচনার আয়োজন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য সহযোগিতা করায় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। যখন এই শিশুরা তাদের জন্মভূমিতে ফিরে যাবে, তখন যেন শিক্ষাসহ অন্যান্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য মিয়ানমারে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’

সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনটি প্রস্তাব দেন শেখ হাসিনা।

প্রস্তাবগুলি হলো- রোহিঙ্গা শিশুদের মানসিক আঘাত লাঘব ও সামাজিক প্রয়োজন মেটাতে নজর দেওয়া, তাদেরকে অনানুষ্ঠানিক ও জীবন দক্ষতাভিত্তিক বিশেষ শিক্ষা প্রদান করা এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি অনুযায়ী শিক্ষা প্রদান করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বুঝতে হবে যে সংঘাত, জাতিগত নিধন এবং গণহত্যা থেকে পালিয়ে বাঁচা এসব শিশুরা মানসিক আতঙ্ক বহন করছে, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুরা এখন ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বসবাস করছে বলে তারা স্বাভাবিক শিক্ষায় অভ্যস্ত নয়।’

এ ছাড়া সোমবার জাতিসংঘ সদরদফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘হাই লেভেল ইভেন্ট অন দ্য গ্লোবাল কমপেক্ট অন রিফিউজি: এ মডেল ফর গ্রেটার সলিডারিটি অ্যান্ড কোঅপারেশ’-এ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট মূল থেকে সমাধান করার জন্য তিনটি সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে লন্ডনে পৌঁছান তিনি। লন্ডনে দুই দিন যাত্রা বিরতির পর ২৩ সেপ্টেম্বর, রবিবার নিউ ইয়র্কে রওয়ানা দেন শেখ হাসিনা।

রবিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্র্যান্ড হায়াত নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। আগামী ২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবি হয়ে দেশে ফেরার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সূত্র: ইউএনবি

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer