প্রকাশিত: ১৮/১১/২০১৭ ১২:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের সদ্যবিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী জানুয়ারিতে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে তার। সফরে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে চান। আনন্দবাজার
আনন্দবাজারের খবরে বলা হয়, প্রণবের আসন্ন সফরের বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে। নিরাপত্তার খুঁটিনাটি বিবেচনা করা হবে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরের ভেতরে যদি যাওয়ার সুযোগ না হয়, তবে এলাকাটি অন্তত ঘুরে দেখতে চান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদে মিয়ানমারকে চাপ দিতে রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৫টি দেশ। বিপক্ষে ভোট পড়ে চীন-রাশিয়াসহ ১০টি দেশের। তবে ভোট দানে বিরত থাকে ভারত।
মিয়ানমারের সীমান্তে পুলিশ ও সেনাবাহিনীর চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। তখন থেকে রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে। এখন পর্যন্ত প্রায় ছয় লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারের সরকারি তথ্য বলছে, দেশটির মোট ১১ লাখ রোহিঙ্গার তিন চতুর্থাংশের বসবাস ছিল রাখাইনের উত্তরাঞ্চলের মংডু জেলায়। দাতা সংস্থাগুলো বলছে, বর্তমানে সেখানে অন্যান্য সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মাত্র দেড় লাখ রোহিঙ্গা বসবাস করছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...