প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ১:০১ পিএম , আপডেট: ১৯/০৬/২০১৯ ১:০৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
দ্বিতীয়বারের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত ও জাপানি সঙ্গীত শিল্পী মিয়াভি (আসল নাম ইশিহারা তাকামাসা)।

মিয়াভি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই জানি কী করতে হবে। রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যৎ ফিরিয়ে দিতে রাজনৈতিক নেতাদের শক্ত অবস্থান নিতে হবে। এক্ষেত্রে ইউএনএইচসিআরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি কুতুপালংয়ে রোহিঙ্গাদের জন্য নির্মিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরে এসেছিলেন।

মিয়াভি বলেন, আমি দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে পেরে আনন্দিত। গত বছরের তুলনায় শিবিরের পরিবেশ উন্নত হয়েছে। তবে রোহিঙ্গারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা মিয়ানমারে ফিরে যেতে চায়।

তারা মিয়ানমারের পাহাড় দেখতে পায়, কিন্তু সেখানে ফিরে যেতে নিরাপদ বোধ করছে না। তিনি আরও বলেন, জরুরি অবস্থা শেষ হওয়ার পর রোহিঙ্গারা এখন অন্য চ্যালেঞ্জের সম্মুখীন। পিতা-মাতারা সন্তানের ভবিষ্যৎ, পড়ালোখা নিয়ে চিন্তিত।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer