উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ৭:১১ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সলিম হত্যা মামলার এক আসামি আব্বাসকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত ১২টার দিকে উখিয়ার বালুরমাঠ ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সাইফুজ্জামান।

গ্রেফতার আব্বাস ক্যাম্প -২ এর বাসিন্দা নুর আলমের ছেলে।

পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বালুরমাঠ ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২-ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে সলিম হত্যা মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি আব্বাসকে ১টি ওয়ান শ্যুটারগানসহ গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতার আব্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...