প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৮:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৪ এএম

নিউজ ডেস্ক :

রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন পদে কর্মরত ১০৫ জন অস্থায়ী কর্মচারীর চাকুরী আত্তীকরণের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাননীয় বিচারপতি মো: আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিগত ০৫ জুলাই রিট পিটিশন শুনানী অন্তে আদালত সন্তুষ্ট হয়ে রায়ে এ নির্দেশ দেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত কর্মচারী মো: মনজুর আলম মজুমদার বাদী হয়ে সর্বমোট ১০৫ জনের জন্য করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হওয়া রুলের উপর চূড়ান্ত শুনানী শেষে হাইকোর্ট কর্তৃক এই রায় প্রদান করা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবি মো: মাঈনুল ইসলাম, মো: এখলাছুল কবিরসহ অন্য দু’জন আইনজীবি। উল্লেখ্য যে, দীর্ঘ ২৫-২৬ বছর যাবত উক্ত কর্মচারীগণ সরকারের অধীনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছিলেন। যুগান্তকারী এ রায়ে ভূক্তভোগী সকল কর্মচারীগণ সন্তোষ প্রকাশ করেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer