প্রকাশিত: ১১/০৬/২০২২ ১২:৩৮ পিএম , আপডেট: ১১/০৬/২০২২ ৫:১৭ পিএম


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর হেড মাঝি আজিম উদ্দিন হত্যার মামলার তিন আসামি গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)।

তারা হলো- ক্যাম্প-১৯, ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত মোঃ সলিমের ছেলে মোঃ হাসিম (৪০), ব্লক- ডি/৬, ক‌্যাম্প-১৬ এর আব্দুল হা‌কিমের ছেলে মো: জা‌বের (৩২) ও ব্লক-‌সি/৬, ক‌্যাম্প-১৬ এর মৃত আবুল কা‌সিমের ছেলে মো: ই‌লিয়াছ (৪০)।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসাইন।

তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃতদের উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত ৮ টার দিকে ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা (৩৬) বাদি হয়ে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলাটি করেন। যার মামলা নং-৫২। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০ জন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...