প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ১০:২৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছে জাপান। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। আর জাপানি নাগরিকদের জন্য ট্রাভেল অ্যালার্ট পর্যালোচনার অনুরোধ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এসব আলোচনা হয়।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কানো।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন চায় জাপান। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের প্রত্যাবাসনে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দেবো।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপান পরীক্ষিত বন্ধু। দু’দেশ একে অপরের পাশে থাকবে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাপান ওডিএ (সরকারি পর্যায়ে উন্নয়ন সহযোগিতা) অব্যাহত রাখবে।

যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এছাড়া হলি আর্টিজান হামলা তদন্ত শেষে গত ২৩ জুলাই চার্জশিট দেওয়া হয়েছে বলেও আমরা জানিয়েছি। হলি আর্টিজান হামলার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা জাপানকে অবহিত করেছি। আমি আশা করবো সন্ত্রাস ও জঙ্গিবাদ লড়াইয়ে জাপান বাংলাদেশের পাশে থাকবে।

একই সঙ্গে তাদের ট্রাভেল অ্যালার্ট পর্যালোচনা করার জন্য অনুরোধ জানান তিনি।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো মঙ্গলবার (৭ আগস্ট) ঢাকায় আসেন। দুপুর ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

একদিনের সফরে ঢাকা এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মিয়ানমার সফর শেষে তিনি ঢাকায় আসেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। আজ রাতেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...