প্রকাশিত: ৩১/১০/২০১৮ ১০:৫০ এএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ, ইইউসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টরনেস।

একইসঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবে হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন উলা টরনেস। এরপর ডেনমার্কের এই মন্ত্রী এসব কথা বলেন।

২৯ অক্টোবর উলা টরনেস তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডেনিস মন্ত্রী উলা টরনেসের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পক্ষে ডেনিস সমর্থনের বিষয়ে আশ্বস্ত করা। রোহিঙ্গা ইস্যুতে গত দেড় বছরের মধ্যে এইবার নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করছেন ডেনিস মন্ত্রী।

ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক খুব ভালো যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করতে ডেনমার্কের উদ্যোগে পিফোরজি নামে একটি বৈশ্বিক সংস্থা কাজ করছে। বাংলাদেশ চলতি অক্টোবরে ওই সংস্থার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...