উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২২ ৯:০৮ এএম

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগমনে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও পরিবেশগত যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিরসনে অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বাজেটে বরাদ্দকৃত ব্রিজ ও কালভার্ট নির্মাণকাজ বর্ষা আসার আগেই দৃশ্যমান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

কমিটির সদস্য আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং ও মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বজ্রপাত মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাগুলো কাজে লাগানো ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বরোপের সুপারিশ করা হয়।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত অংশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অগ্নিকান্ডের ঘটনা, বন্যাঝুঁকি, বজ্রপাত ও ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...